রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা      ● কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা, আহত ১৬      ● সভ্যতার ফেরিওয়ালা      ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এমপি মান্নানের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল      ● দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS)-এর ফেলো নির্বাচিত হলেন বুয়েটের অধ্যাপক ড. এ. কে. এম. আখতার হোসেন      ● শিবপুরে জাতীয় সমবায় দিবস পালিত       ● হলুদ সাংবাদিকতা, অনলাইন জুয়া ও মব ভায়োলেন্স দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরায়      ● চাঁপাইনবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● আলীকদমে সাত রোহিঙ্গা আটক      ● বিপুল সংখ্যক ইয়াবা সহ মঠবাড়িয়ার শীর্ষ ২ মাদক কারবারি গ্রেফতার      ● খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত      ● জামালপুরে পৌর আওয়ামী লীগের ঝটিকা মিছিল: নেতৃত্বে ছানোয়ার হোসেন ছানু      
জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:১২ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ৪:২০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৪ জন আহত হয়েছেন। জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ নভেম্বর) দিবাগাত রাতে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বিভিন্ন দোকানের জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়, বিঘ্ন ঘটে ট্রেন চলাচলেও। এরপর রোববার (৮ নভেম্বর) সকালে প্রথমটির তুলনায় কম মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৪ মিনিটে পশ্চিম শিজুওকা প্রিফেকচারে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। তবে এর ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আইচি প্রিফেকচারের এক জরুরি বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, সেখানে বেশির ভাগই সামান্য আহত হওয়ার ১৬টি খবর পেয়েছেন তারা।

প্রতিবেশী শিজুওকা প্রিফেকচারের কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত তিন নারী জরুরি চিকিৎসা নিয়েছেন। তবে স্থানীয় পত্রিকা চুনাইচি শিমবুন ও তোকাই টেলিভিশন পৃথক প্রতিবেদনে জানিয়েছে, দুই অঞ্চলে অন্তত ২৪ জন আহত হয়েছেন। আইচি অঞ্চলের তোয়োহাসি শহরে একটি গাড়ির শোরুমের জানালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

ভূমিকম্পের কারণে রোববার সকালে আঞ্চলিক ট্রেন চলাচলে সাময়িক বিলম্ব ও স্থগিতাদেশ দেয়া হয়। এর মধ্যে শিনকানসেন বুলেট ট্রেনও ছিল। ভূমিকম্পের কম্পন পশ্চিমে ওসাকা পর্যন্ত অনুভূত হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কম্পনে আতঙ্কিত হয়ে দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্ট থেকে পড়ে যাওয়ার পর সেখানে বসবাসকারী এক বিদেশিকে হাসপাতালে নেয়া হয়েছে। 

পরে আরেক ভূমিকম্প
রোববার সকাল ১০টা ৫৩ মিনিটে কুমামোতো অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। দ্বিতীয় ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এখনো গত জুলাইয়ের ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ওই ভূমিকম্পে ৩৮ জন নিহত হন, বহু বাড়িঘর ধসে পড়ে এবং কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েন।

জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। দেশটিতে প্রতিবছর শত শত ভূমিকম্প অনুভূত হয়। ২০১১ সালে সমুদ্রতলে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে জাপানে। এতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত ও নিখোঁজ হন এবং ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।






আরও সংবাদ   বিষয়:  জাপান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close