শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইয়েমেনের রাজধানী সানায় সৌদির বিমান হামলায় নিহত ১১      ● জাতীয় ঐক্য ও দেশপ্রেমের চেতনায় আনসার-ভিডিপিতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন      ● অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে টপকে কোহলির বিশ্বরেকর্ড      ● ছেলের ক্লাবেই বড় পদ পেলেন নেইমারের বাবা      ● এবার অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দিলেন আয়োজকরা      ● প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস      ● ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪      ● কত বুলডোজার আছে, আমার বুকের ওপর দিয়ে চালান : মমতা বন্দোপাধ্যায়      ● ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড়      ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর সব সড়কজুড়ে মিছিল, জনসমুদ্র নয়াপল্টন      ● বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ইশরাক হোসেনের      ● হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু      
ইয়েমেনের রাজধানী সানায় সৌদির বিমান হামলায় নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।

শনিবার (৭ নভেম্বর) হুথি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সানা প্রদেশের আল-সারিয়াহ এলাকায় সৌদি বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এ সময় উদ্ধারকর্মীদের লক্ষ্য করেও দুবার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে হুথি সংশ্লিষ্ট সূত্রগুলো।

এর আগে শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া শহরের একটি বাজারে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর জানায় হুথি বিদ্রোহীরা। তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসাবাহি বলেন, বাজারটিতে সৌদি যুদ্ধবিমান থেকে একাধিক হামলা চালানো হয়েছে। এতে ৮ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তবে এ ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। তাদের দাবি, বাজারটিতে হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে।

হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি দাবি করেছেন, শুক্রবার সৌদি আরবের খামিস মুশাইত ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি যুদ্ধবিমান থেকে বাজারটিতে হামলা চালানো হয়।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত চলছে। দেশটির উত্তরাঞ্চল ও রাজধানী সানা হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, সৌদি আরবের সমর্থনপুষ্ট প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে।

সাম্প্রতিক সময়ে তাইজ প্রদেশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘাত আরও তীব্র হয়েছে। পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে গত সেপ্টেম্বর থেকে হুথি বিদ্রোহীরা বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এএফপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close