সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম আপডেট: ১৫.০৯.২০২৬ ১:৩৮ PM

শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামি মো. আমিনুল ইসলাম রাজু নিজের বিরুদ্ধে থাকা হত্যা মামলার তথ্য গোপন করে হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানির সময় আদালতের তাৎক্ষণিক প্রশ্ন ও নথিপত্র পর্যালোচনায় বিষয়টি ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন এবং তথ্য গোপনের বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীকে সতর্ক করেন।

আদালত সূত্রে জানা যায়, গত সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। নিয়ম অনুযায়ী জামিন আবেদনের কজ টাইটেলে আসামির বিরুদ্ধে থাকা মামলার ধারাগুলো উল্লেখ করার কথা থাকলেও, রাজুর আবেদনে দণ্ডবিধির ৩০২ ধারা তথা হত্যা মামলার বিষয়টি সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়। শুনানির শুরুতে আদালত আসামিপক্ষের আইনজীবীর কাছে রাজু কোনো হত্যা মামলার আসামি কি না জানতে চাইলে তিনি নীরব থাকেন। পরে আদালতের সন্দেহ হলে নথি পর্যালোচনা করে আসল সত্য বেরিয়ে আসে এবং আবেদনটি খারিজ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর রাজধানীর মিরপুর-১১ এলাকা থেকে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্ত এলাকায় আত্মগোপনে সহায়তার অভিযোগে আমিনুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের করা মামলায় হাদির মৃত্যুর পর ৩০২ ধারা যুক্ত করা হয়। এই মামলায় মূল আসামিসহ আরও বেশ কয়েকজনকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছে।



স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #হাদিহত্যা #হাইকোর্ট #জামিনখারিজ #ইনকিলাবমঞ্চ #আইনআদালত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close