বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
আর্জেন্টিনার রিভার প্লেটের ৯০ বছরের রেকর্ড ভাঙল রোনালদোর ক্লাব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৪ পিএম

সৌদি প্রো লিগে টানা গোল করার অনন্য বিশ্ব রেকর্ড গড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। আল খালিজের বিপক্ষে ১-1 গোলে ড্র করা ম্যাচে টানা ৯৪ ম্যাচে অন্তত একটি করে গোল করার এই কীর্তি গড়ে তারা। এর ফলে দীর্ঘ ৯০ বছর ধরে টিকে থাকা আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হলো। ১৯৩৩ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত শীর্ষ কোনো লিগে টানা ৯৩ ম্যাচ গোল করার রেকর্ডটি রিভার প্লেটের দখলে ছিল। আল খালিজের বিপক্ষে ম্যাচের ৭২ মিনিটে আব্দুল্লাহ আল-হামদানের গোলের সুবাদে সমতা এনে এই ঐতিহাসিক রেকর্ডটি নিজেদের করে নেয় আল নাসর।

২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়া পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বেই এই মাইলফলক অর্জিত হয়েছে। সৌদি প্রো লিগে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন পর্যন্ত ১১৩ ম্যাচে ১০৫ গোল করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে আল হিলালের কাছে ৩-০ গোলে হারের পর থেকেই শুরু হয় আল নাসরের এই রেকর্ডযাত্রা; পরের ম্যাচে আল রিয়াদকে ৪-১ গোলে হারিয়ে শুরু হয় তাদের অবিরাম গোল করার ধারা। তবে রেকর্ড গড়ার দিনে ম্যাচটি খুব একটা স্বস্তিদায়ক ছিল না, কারণ রেলিগেশন জোনের কাছাকাছি থাকা আল খালিজের বিপক্ষে পয়েন্ট হারিয়ে তারা লিগ টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে। বর্তমানে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে দুই এবং আল ইত্তিহাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি। এছাড়া চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দেওয়া রোনালদোর বর্তমান ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯টিতে।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #আলনাসর #ক্রিশ্চিয়ানোরোনালদো #সৌদিপ্রোলিগ #বিশ্বরেকর্ড #রিভারপ্লেট #ফুটবলসংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close