বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      
ব্রিকস সম্মেলনে শি জিনপিং: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

সম্মেলনে বক্তব্যে শি জিনপিং বলেন, কোনো দেশের ওপর অন্য দেশের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়। বিশ্বে ক্ষমতার প্রভাব খাটানোর পরিবর্তে সব দেশকে ঐক্যবদ্ধভাবে ব্যবসা ও আলোচনার পরিবেশ বজায় রাখতে হবে।

আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও সতর্কবার্তা দেন চীনা প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, কোনো দেশের বাণিজ্য আটকে রাখা উচিত নয়। পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

সম্মেলনে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শি জিনপিং। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু ওই অঞ্চলের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই ক্ষতিকর। যুদ্ধ সাধারণ মানুষের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিকসের এই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও উপস্থিত ছিলেন।

সম্মেলনের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিশ্বব্যবস্থায় সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ এবং ৪০ শতাংশ অর্থনীতি ব্রিকসের আওতায় রয়েছে। পুরোনো ক্ষমতার কাঠামো ভেঙে এমন একটি বিশ্বব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে ছোট-বড় সব দেশের সমান অধিকার থাকবে।

ব্রিকস সম্মেলনে নেতাদের বক্তব্যে আন্তর্জাতিক সহযোগিতা, সমতা, বাণিজ্য এবং সংঘাত নিরসনের বিষয়গুলো গুরুত্ব পায়।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  ব্রিকস শি জিনপিং চীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close