বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
হাফিজের বিপক্ষে দারুণ সাফল্য ছিল স্টেইনের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম আপডেট: ১২.০৯.২০২৬ ৫:৪৯ PM

ক্যারিয়ারে বিশ্বের অনেক নামী ব্যাটারের বিপক্ষে বল করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন। তবে তাদের মধ্যে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বিপক্ষে বোলিং করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ভার্নন ফিল্যান্ডারের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের পছন্দের প্রতিপক্ষ ব্যাটার সম্পর্কে কথা বলেন স্টেইন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, কোন ব্যাটারের বিপক্ষে বোলিং করতে তিনি সবচেয়ে বেশি উপভোগ করতেন।

জবাবে কোনো দ্বিধা না করে হাফিজের নাম উল্লেখ করেন সাবেক এই গতি তারকা। হাফিজকে বারবার আউট করতে পারার কারণেই তার বিপক্ষে বোলিং করতে ভালো লাগত বলে জানান স্টেইন।

আন্তর্জাতিক ক্রিকেটে স্টেইন ও হাফিজের প্রথম দেখা হয় ২০০৭ সালের ২৬ জানুয়ারি। কেপটাউনে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথমবার হাফিজকে আউট করেন স্টেইন। এরপর বিভিন্ন ফরম্যাট ও সময়ে দুজনের মধ্যে বেশ কয়েকবার মুখোমুখি লড়াই হয়েছে।

এনডিটিভি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, সাক্ষাৎকারে স্টেইন বলেন, মোহাম্মদ হাফিজই সম্ভবত তার পছন্দের ব্যাটারদের একজন, কারণ তাকে বারবার আউট করতে পেরেছেন তিনি।

হাফিজের বিপক্ষে স্টেইনের সাফল্যের পরিসংখ্যানও বেশ উল্লেখযোগ্য। আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ২৮ বারের মুখোমুখি লড়াইয়ে স্টেইন ১৫ বার হাফিজকে আউট করেছিলেন—২০১৩ সালের নভেম্বর পর্যন্ত পাওয়া পরিসংখ্যানে এমন তথ্য উঠে আসে। এসব আউটের মধ্যে সাতটি ছিল উইকেটকিপার কিংবা স্লিপে ক্যাচ। এ ছাড়া ১০টি ইনিংসে হাফিজ দুই অঙ্কের রানও করতে পারেননি।

এদিকে, আইপিএলে খেলা এই সাবেক পেসার সম্প্রতি ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীরও প্রশংসা করেছেন। তার মতে, সূর্যবংশী অন্যদের তুলনায় একেবারেই আলাদা প্রতিভা এবং ক্যারিয়ার শেষ করার সময় শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির মতো তারকাদের চেয়েও বড় কিছু অর্জন করতে পারেন।

স্টেইন বলেন, সূর্যবংশী এই মুহূর্তে অনেক আন্তর্জাতিক ক্রিকেটারের চেয়েও ভালো। তাকে ‘বিস্ময়-বালক’ আখ্যা দিয়ে ভারতীয় ক্রিকেটের জন্য এই তরুণকে অমূল্য সম্পদ বলেও উল্লেখ করেন তিনি।

সর্বশেষ আইপিএল মৌসুমে সূর্যবংশীর ব্যাট থেকে এসেছে ৭৭৬ রান।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  ডেল স্টেইন মোহাম্মদ হাফিজ দক্ষিণ আফ্রিকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close