বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম আপডেট: ১২.০৯.২০২৬ ৭:২৮ PM

পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি হারানো একটি অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দেওয়া হচ্ছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এসব বাড়ি নির্মাণ করা হয়েছে।

আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় দুই পরিবারের জন্য বাড়িগুলো নির্মাণ করা হয়। উপহারের মধ্যে রয়েছে পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবার এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়া একটি অসহায় পরিবার।

রোববারের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন।

দলীয় সূত্র জানিয়েছে, নির্যাতিত, ক্ষতিগ্রস্ত নেতাকর্মী এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে ‘আমরা বিএনপি পরিবার’ যে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে আসছে, নতুন বাড়ি নির্মাণ ও উপহার দেওয়ার উদ্যোগ তারই অংশ।

এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পুনর্বাসনের পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান যুবদল ফেনী কুমিল্লা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close