বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তারেক রহমান গণতান্ত্রিক ও মানবিক প্রধানমন্ত্রী হিসেবে জাতির সামনে আবির্ভূত হয়েছেন- মুরাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম আপডেট: ১২.০৯.২০২৬ ৫:৪৯ PM

বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমান গণতান্ত্রিক ও মানবিক প্রধানমন্ত্রী হিসেবে জাতির সামনে আবির্ভূত হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়ায়াছিন ফেরদৌস মুরাদ। 


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আজ শনিবার অনুষ্ঠিত শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। পরে শোভাযাত্রাটি ধামরাই উপজেলা চত্বর হয়ে ধামরাই যাত্রাবাড়ী গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  খন্দকার আবু তাহের মুকুটের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা অধ্যাপক এম এ জলিল, এনায়েত হোসেন, আব্দুস সালাম, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল প্রমুখ। 


যুবদলের ঢাকা জেলার সভাপতি মুরাদ বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে পাক হানদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেখানে তিনি ক্ষান্ত থাকেননি। জাতির সঙ্কটময় মুহুর্তে সিপাই-জনতার আকাঙ্খা অনুযায়ি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এক দলীয় বাকশাল বিলুপ্ত করে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ফিরিয়ে দিয়েছিলেন গণমাধ্যমের স্বাধীনতা। জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্তের কারণে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সফলতা পায় বাংলাদেশ। দেশের পক্ষে কাজ করতে গিয়ে দেশি-বিদেশি চক্রান্তে এই মানুষকে শহীদ হতে হয় বলে মন্তব্য করেন ঢাকা জেলা পরিষদ প্রশাসক।


তিনি বলেন, জিয়াউর রহমানের অবর্তমানে গণতন্ত্র প্রতিষ্ঠার হাল ধরেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৯ বছর লড়াই সংগ্রামের মধ্যদিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি। নানা ষড়যন্ত্রের পরও বেগম খালেদা জিয়ার চৌকস নেতৃত্বের কারণে তিনবার বিএনপি দেশের জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন।


প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা ও মায়ের দেখানো পথে তাদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও মানবিক প্রধানমন্ত্রী হিসেবে জাতির সামনে আবির্ভূত হয়েছেন বলে মন্তব্য করেন মুরাদ। তিনি বলেন, বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় গেছে, তাকে আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিসহ নানা সঙ্কট মোকাবেলা করতে হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিসহ নানা সঙ্কটের মাঝে তারেক রহমানও দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। বাবা-মায়ের মতো তিনিও সফল হবে বলে আশা করি।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close