সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      
নতুন মৌসুমের শুরুতেই নজর কাড়া ৮ ফুটবলার, সেরার দৌড়ে কারা?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় উঠে এসেছেন বেশ কয়েকজন তারকা। তাদের মধ্য থেকে আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য আট ফুটবলারকে নিয়ে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।


মনোনয়ন পাওয়া আট ফুটবলার হলেন—আর্সেনালের রিকার্দো কালাফিওরি, ম্যানচেস্টার সিটির রায়ান শেরকি, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, চেলসির কোল পালমার ও জোয়াও পেদ্রো, ব্রেন্টফোর্ডের মামাদু সাঙ্গারে, হাল সিটির গোলরক্ষক কনস্তান্তিনোস জোলাকিস এবং নিউক্যাসল ইউনাইটেডের ইয়োয়ানে উইসা।


তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। ইপসউইচ টাউনের বিপক্ষে ইউনাইটেডের ৫-২ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। ম্যাচটিতে হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন ব্রুনো। তাঁর নৈপুণ্যেই মৌসুমের প্রথম জয় পায় ইউনাইটেড।


মৌসুমের শুরু থেকেই ম্যানচেস্টার সিটির রায়ান শেরকিও আলোচনায় রয়েছেন। সিটির আক্রমণভাগে নতুন মৌসুমে তাঁর প্রভাব নজর কেড়েছে। অন্যদিকে নতুন কোচ জাভি আলোনসোর অধীনে চেলসির হয়ে দুর্দান্ত শুরু করেছেন কোল পালমার।


নিউক্যাসল ইউনাইটেডের জার্সিতে প্রিমিয়ার লিগে নিজের প্রথম দুই ম্যাচেই কার্যকর ভূমিকা রেখেছেন ইয়োয়ানে উইসা। দুই ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। টটেনহামের বিপক্ষে নিউক্যাসলের ২-০ গোলের জয়ে দলের হয়ে একটি গোলও করেন তিনি।


এবারের সংক্ষিপ্ত তালিকায় প্রিমিয়ার লিগে সদ্য উঠে আসা দলগুলোর প্রতিনিধিত্বও রয়েছে। হাল সিটির গোলরক্ষক কনস্তান্তিনোস জোলাকিস প্রথম দুই ম্যাচেই গোল হজম না করে ক্লিন শিট ধরে রেখেছেন। গ্রিক এই গোলরক্ষকের পারফরম্যান্সে মৌসুমের শুরুতে টানা দুই জয় পেয়েছে ‘দ্য টাইগার্স’।


সব মিলিয়ে আগস্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারের লড়াইয়ে অভিজ্ঞ তারকার পাশাপাশি নতুন মুখদেরও জায়গা হয়েছে। দুর্দান্ত শুরুর পর শেষ পর্যন্ত কার হাতে উঠবে মাসসেরার পুরস্কার, সেটিই এখন দেখার বিষয়।



স্বদেশ প্রতিদিন/এফএইচএন







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close