বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রিয়ালকে হটিয়ে বড় জয়ে ক্যাম্প ন্যুতে বার্সার প্রত্যাবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৯:৫৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঐতিহাসিক ক্যাম্প ন্যু। যেখানে রচিত হয়েছে অনেক ইতিহাস, যে মাটিতে পা পড়েছে বহু ফুটবল কিংবদন্তির। দীর্ঘদিন থেকে সংস্কার কাজ চললেও এখনো পুরো কাজ শেষ হয়নি ক্যাম্প ন্যু’র। 

তবে ১ লাখ ৫ হাজার ধারণক্ষমতার ঐতিহাসিক এই মাঠে আপাতত ৪৫ হাজার দর্শকের অনুমতি মিলেছে। ৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

গতকাল শনিবার (২৩ নভেম্বর) রাতে নিজেদের চিরচেনা পিচে পা রেখে বিলবাওয়ের ওপর রীতিমতো আধিপত্য বিস্তার করেছে স্বাগতিক বার্সেলোনা। 

বার্সার পক্ষে ফেররান তোরেস জোড়া, রবার্ট লেভান্ডফস্কি ও ফারমিন লোপেজ একটি করে গোল করেছেন। গোল না পেলেও দারুণ পারফরম্যান্সের মাঝে দুটি অ্যাসিস্ট করেছেন লামিনে ইয়ামাল। পুরো ম্যাচে ৬৮ শতাংশ পজেশনের সঙ্গে ১৯টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে বার্সা। ১৩ শট নিয়ে কেবল দুটি লক্ষ্যে ছিল বিলবাওয়ের।

বার্সেলোনার একের পর আক্রমণে বিলবাওকে তটস্থ হয়ে তো ছিলই, পাশাপাশি ৫৪ মিনিটে ওইহান সানচেট লাল কার্ড দেখায় বাকি সময়ে তাদের ১০ জন নিয়ে খেলতে হয়েছে। ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে গোলরক্ষক হুয়ান গার্সিয়া এবং শেষদিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন। খেলার শুরু থেকেই বিলবাওকে চেপে ধরেছিল কাতালানরা, তারই সুবাদে ৪ মিনিটে লিড পেয়ে যায় লেভান্ডফস্কির পা থেকে। পোলিশ স্ট্রাইকার বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান। চলতি লা লিগায় ১০ ম্যাচে এটি তার অষ্টম গোল।

মিনিট পনেরো পর ব্যবধান বাড়ানোর সুযোগ পাওয়া লোপেজের শট ঠেকান বিলবাও গোলরক্ষক উনাই সিমন। ফিরতি শট নিয়েছিলেন দানি ওলমো, কিন্তু সেটি লক্ষ্যে ছিল না। বিপরীতে সফরকারী বিলবাও তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি বার্সা গোলরক্ষক গার্সিয়াকে। বিরতির আগমুহূর্তে যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। ইয়ামালের কাছ থেকে পাস পেয়ে বক্সে নিচু শট নেন তিনি, সিমন প্রায় ঠেকিয়ে দিলেও সেটি জালে জড়ায়।


দ্বিতীয়ার্ধে ফিরেই তৃতীয় মিনিটে স্কোরশিটে নাম তোলেন লোপেজ। জোরালো শটে তিনি গোলটি করেন। কিছুক্ষণ বাদেই তাকে ফাউল করে লাল কার্ড দেখেন বিলবাও মিডফিল্ডার সানচেট। ৮০ মিনিটে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে বার্সা গোলরক্ষক গার্সিয়া জোরালো শট ঠেকান। ৮০ মিনিটের পর গত সেপ্টেম্বরে চোটের কারণে ছিটকে যাওয়া রাফিনিয়া বদলি হিসেবে নামেন। ৯০তম মিনিটে তোরেস দ্বিতীয় ও দলের চতুর্থ গোল পেয়ে যান। ইয়ামালের দারুণে পাসে বক্সে ঢুকে তিনি পরাস্ত করেন বিলবাও গোলরক্ষককে।

এ নিয়ে বিলবাওয়ের বিপক্ষে টানা ১২ ম্যাচে অপরাজেয় রইলো হ্যান্সি ফ্লিকের বার্সা, এর মধ্যে ১০টিতেই জিতেছে। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার দিনে ১৩ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে কাতালানদের পয়েন্ট ৩১। একটি ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।


এদিকে বার্সার এমন প্রত্যাবর্তনে বেশ উচ্ছ্বাসি ছিলেন দলটির সমর্থকেরা। তারা হয়তো চেয়েছিলেনও ঠিক এমনি এক প্রত্যাবর্তন। যেখানে বদ করা হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে, কিন্তু গতকাল রিয়ালকে বদ না হলেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকে তাদের হটানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রিয়াল   ক্যাম্প ন্যু   বার্সেলোনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close