সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
আমরা দুর্বৃত্তায়নের পরিবর্তে আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা করবো: ইয়াছিন আরাফাত
‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:২৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‎আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। পরিবর্তনের লক্ষ্যে আমাদের সকল প্রতিশ্রুতি। আমরা দুর্বিত্তায়নের পরিবর্তে একটি আদর্শিক রাজনীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সৎ রাজনীতি প্রতিষ্ঠা করবো। দেশের মানুষ বলাবলি শুরু করেছে, তারা আওয়ামীলীগদের শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, এবার জামায়াতের শাসন দেখতে চায়। আমরাও জাতিকে আশ্বস্ত করতে চাই, সৎ, যোগ্য, ন্যায় নিষ্ঠাবান নেতৃত্ব গঠনে জামায়াতে ইসলামি অঙ্গীকারবদ্ধ। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছি, আমাদেরকে আরেকটি লড়াই করতে হবে, সে লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, যারা আমাদের পোস্টার ছিড়ছেন, আমাদের নারী-কর্মীদের অনুষ্ঠানে বাধা দিচ্ছেন, তারা সাবধান হয়ে যান। শনিবার কুমিল্লা ১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের 'রাইড ফর চেঞ্জ' নামের একটি মোটর শোভাযাত্রা চলাকালে পথ সভায় ওই আসনের প্রার্থী, ইসলামি ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মওলানা ইয়াছিন আরাফাত এসব কথা বলেন।
‎
‎মোটরসাইকেল শোভাযাত্রাটি নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকাল নয়টায় শুরু করে, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে লালমাই উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে এসে শেষ করে। প্রায় ৫ সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন চলাকালে নাঙ্গলকোট উপজেলার জোড্ডা, দৌলখাঁড়, বক্সগঞ্জ, ঢালুয়া, মৌকরা, ঝাটিয়াপাড়া ও বাঙ্গড্ডা বাজার এবং লালমাই উপজেলার ভুশ্চি, হরিশ্চর ও বাগমারা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। 
‎
‎মোটর শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ (নাঙ্গলকোট -লালমাই) আসনের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত। 
‎
‎এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা অফিস সম্পাদক ও পেরুল ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সরোয়ার কামাল, নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি নুরুল ইসলাম হাসান, লালমাই উপজেলা আমীর আবদুর নুর, সেক্রেটারি ইমাম হোসেন, জামায়াত নেতা ডক্টর দেলোয়ার হোসাইন, সিআই পি গোলাম কবির ভুঁইয়া, উপজেলা জামায়াত নায়েবে আমির এসএম মহিউদ্দিন, মওলানা ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি ইয়াসিন মজুমদার, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদ উল্লাহ মিয়াজী, জামায়াত নেতা অ্যাডভোকেট শরীফ উদ্দিন খন্দকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খায়রুল ইসলাম, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমির হারুনুর রশীদ, সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  দুর্বৃত্তায়ন   রাজনীতি   ইয়াছিন আরাফাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close