সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
নাফ নদী ও জালিয়ারদ্বীপে বিজিবির অভিযান: ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, ৪ জন আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:৩৮ AM
 ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, ৪ জন আটক

৯৪ হাজার ইয়াবা উদ্ধার, ৪ জন আটক

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর গভীরে এবং জালীয়ারদ্বীপে বর্ডার গার্ড বিজিবি দীর্ঘ ১৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ৯৪ হাজার ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করেছে।

শনিবার (২২ নভেম্বর) বিকালে টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির অধিনায়ক লে: কর্নেল আশিকুর রহমান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নাফ নদী ও এর তীরবর্তী অঞ্চলে অপরাধের যে বিষদাঁত প্রোথিত তা থেকে বাংলাদেশের সর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলটি ধীরে ধীরে আন্তঃসীমান্ত অপরাধ, মাদক চোরাচালান ও মানব পাচারের এক অন্ধকার অভয়ারণ্যে পরিণত হবার শঙ্কা তৈরি হয়।

গত ২১ নভেম্বর প্রথম প্রহরে প্রযুক্তি ও মানব সম্পদের নিখুঁত সমন্বয়ে পরিচালিত দীর্ঘ ১৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অপারেশন চালিয়ে আনু: ভোর ০৪ ঘটিকায় যখন চারদিকে শুধু গভীর অন্ধকার, ঠিক তখনই আমাদের অত্যাধুনিক প্রযুক্তির চোখে মিয়ানমারের দিক থেকে নাফ নদী দিয়ে সাঁতরে আসা দুই সন্দেহভাজনের গতিবিধি ধরা পড়ে। এ সময় জালিয়ার দ্বীপের কাছাকাছি অংশের মাঝ নদীতে ৪৪ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের মংডু এলাকার মো. ইব্রাহিম, (১৮), কে আটক করা হয়। কিন্তু অপরজন কৌশলে দ্বীপের গহিনে কেওড়া জঙ্গলে ঢুকে আত্মগোপন করে। কিন্তু আমাদের অভিযান থেমে থাকেনি, চৌকস সদস্যদের দ্বারা বেশ কিছু অভিযান দলকে নাফনদীতে এবং দ্বীপের গহিন জঙ্গলে মোতায়েন করা হয়। অত্যন্ত প্রতিকূল পরিবেশে, আধুনিক প্রযুক্তি, কৌশল ও চরম ধৈর্যের সাথে পুরো দ্বীপটিকে ঘিরে রেখে দীর্ঘ সময় ধরে চলে চিরুনি তল্লাশি চালিয়ে অবশেষে, পলাতক মাদক কারবারি মো. জুনায়েদ (১৫) এর এবং মাদকের জন্য লুকিয়ে থাকা টেকনাফ সদর ইউনিয়নের কেরানতলির মৃত-হোসেন এর পুত্র আব্দুর রাজ্জাক (২০) কে আটক করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, আটককৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে, ২১ নভেম্বর রাতে জালিয়ার দ্বীপের গহিন কেওড়া বাগানের ভেতরে গর্ত করে লুকিয়ে রাখা আরও ৫০ হাজার পিস ইয়াবা মাটির নিচ থেকে খুঁড়ে বের করা হয়। এই দুঃসাহসিক অপারেশনে ৩ জন আসামিসহ ৯৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। চলমান তদন্তে উক্ত মাদকের ডিলার মো. জয়নাল ও মো. রফিকের পরিচয় নিশ্চিত করা গেছে এবং তাদেরকে আটক করতে তৎপরতা চলছে। মাদক কারবারিকে আটকের জন্য তল্লাশি অভিযান পরিচালনাকালে গত ২১ নভেম্বর রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হাবিরছড়া ব্রিজের ওপর অস্থায়ী চেকপোস্টে ১টি ইয়ামাহা আরওয়ান ফাইভ মোটরসাইকেলের ভিতরে লুকিয়ে রাখা ১২০ পিস ইয়াবাসহ কক্সবাজারের রোমালিয়াছড়া পূর্ব এলাকার মো. আরিফ (২৫) কে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলো- মিয়ানমারের মংন্ডু পেরাম-প্রু এলাকার নুর মোহাম্মদ-এর ছেলে মোট : ইব্রাহিম(১৮), একই এলাকার নবি হোছনের ছেলে মো. জুনায়েদ(১৫), টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলি এলাকার ছেলে মৃত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক(২০), রোমালিয়ারছড়া এলাকার ফরিদ আলমের ছেলে মো. আরিফ (২৫), পলাতক আসামিরা হলো, সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ জয়নাল(৩০), একই এলাকার মো. মোস্তাক, মোহাম্মদ রফিক(২৫), টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার মো. ইউসুফ(২০)।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আসামিদেরকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  নাফ নদী   ইয়াবা   উদ্ধার   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close