প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:১৮ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয় করার লক্ষে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসমাবেশে পৌর বিএনপির সভাপতি উবায়দুল হক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নান।
প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, আপনারা আমার প্রাণ, আপনারা আমার শক্তি। আমি ৪০ বছর ধরে নবীনগরে বিএনপির কর্মীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের মূল্যবান ভোটে এমপি হলে নবীনগরে সন্ত্রাসী, চাঁদাবাজি, বালু লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।
মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন বিরোধিতা বন্ধ করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করি।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল বাশার, নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান এস কে হেলাল, শিবপুর ইউপি চেয়ারম্যান এম আর মজিব, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, মহিলা দলের সভাপতি নাইলা ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাসান, আসাদুজ্জামান দুলাল, সদস্য সচিব কাউছার আহম্মেদ, ফারুক আহম্মেদ প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ এমএস