বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
মোল্লাহাটে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর মতবিনিময়
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:০৮ পিএম

ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। 

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মোল্লা মুজিবর রহমান শামীম বলেন, “বেকার সমস্যা নিরসনে বাগেরহাট-১ আসনকে শিল্পায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হবে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা বিদেশে রফতানি যোগ্য মানবসম্পদে পরিণত হয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হতে পারে।”

তিনি আরও জানান, নারীর সামগ্রিক উন্নয়নে কার্যকর কর্মসূচি গ্রহণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে বিভিন্ন গঠনমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এছাড়া মধুমতি নদীর ভাঙ্গন রোধ, সড়ক যোগাযোগ উন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মোল্লাহাট উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মুফতী জাকির আশরাফী, সহ-সভাপতি হাফেজ শরিফুল ইসলাম, সেক্রেটারি ফকির আবুল বাশার, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ফকির নুর ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  মোল্লাহাট   সাংবাদিক   মতবিনিময়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close