সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
মা–বোনদের কর্মসংস্থান ও টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি: কাজী আলাউদ্দিন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:২৭ পিএম

মা–বোনদের স্বাবলম্বী করা, আশাশুনিতে কর্মসংস্থান সৃষ্টি, জলবদ্ধতা নিরসন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এই প্রতিশ্রুতি দিয়েছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।

শনিবার (২২ নভেম্বর) বিকালে আনুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। জনসভায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মো. নুরুল হক খোকন।

প্রধান অতিথি কাজী আলাউদ্দিন বলেন, আমি নির্বাচিত হতে পারলে এক বছরের মধ্যেই আশাশুনি উপজেলার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করব। জলবদ্ধতা নিরসনে সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপকূলের মানুষের জন্য সুপেয় পানির টেকসই সমাধান করব। পাশাপাশি আশাশুনি উপজেলাকে একটি ইকোনমিক জোন গড়ে তোলা হবে, যাতে এখানকার অর্থনীতি বদলে যায়।

এ সময় আরও বক্তব্য রাখেন , কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুর রহমান মিনু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আব্দুর রশিদ মিয়া, আব্দুল আলিম, আজারুল ইসলাম মন্টু, উপজেলা বিএনপির  সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার বশির আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আওয়াল ছোট, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, তাতিদলের সভাপতি আমির হোসেন বাদশাহ, কৃষকদলের সভাপতি মো. লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরে আলম সোরয়ার লিটন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আছাদুল ইসলাম আছাদ প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:   কর্মসংস্থান   প্রতিশ্রুতি: কাজী আলাউদ্দিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close