বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রবিবার জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ক্লাস-পরীক্ষা আগামীকাল রবিবার বন্ধ থাকবে।

শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

জবি উপাচার্য বলেন, ভূমিকম্পের উদ্বেগজনিত পরিস্থিতির কারণে কাল বিশ্ববিদ্যালয়ের চলমান সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে জকসুর সকল কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কয়েক দফায় হওয়া ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে কাল বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর ও অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে।

উপাচার্য আরও বলেন, পরিস্থিতি কোন দিকে যায় সেই বিবেচনা করে আগামী সোমবারে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব।

এরপর বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক ভূমিকম্পজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণে আগামীকাল রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস যথারীতি চালু থাকবে। জকসু নির্বাচনের সকল কার্যক্রমও পূর্বনির্ধারিতভাবেই চলবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে। সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হচ্ছে।


 
স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:   জবি   ক্লাস-পরীক্ষা   বন্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close