সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      
মেয়েদের জীবনের থেকে একটি ওড়না বেশি গুরুত্বপূর্ণ: চমক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গতকাল ভূমিকম্পের ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘মেয়েদের জীবনের থেকে একটি ওড়না বেশি গুরুত্বপূর্ণ। এরপর তিনি উল্লেখ করেন, ‘ভূমিকম্প ফ্যাক্ট।’

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এদিন ভূমিকম্পের সময় রাজধানীসহ সারা দেশে আতঙ্কিত হয়ে ভবন থেকে তড়িঘড়ি বের হয়ে পড়েন সাধারণ মানুষ। এমন জরুরি পরিস্থিতিতে অনেক নারী অপ্রস্তুত অবস্থায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হন। এ বিষয়টিকেই ইঙ্গিত করে ছোটপর্দার এ অভিনেত্রী ব্যতিক্রমী বার্তা দিয়েছেন।

নেটিজেনদের অনেকেই একমত পোষণ করেছেন চমকের ফেসবুক পোস্টে। তবে কেউ কেউ লিখেছেন, জান বাঁচানো ফরজ। অর্থাৎ ক্ষেত্রবিশেষে জীবন বাঁচানোটাই অগ্রাধিকার। এক নেটিজেন আবার মন্তব্য করেছেন, যারা বাসায় অন্য কেউ নেই ভেবে ওড়না ছাড়া থাকেন, ভূমিকম্পের এ ঘটনাটি তাদের জন্য একটি সচেতনতামূলক বার্তা হতে পারে।

তবে শুধু এই পোস্টই নয়, ভূমিকম্পের পর একের পর এক সচেতনতামূলক পোস্ট দিতেও দেখা যায় ছোট পর্দার এই অভিনেত্রীকে। এ নিয়ে ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।



স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  মেয়েদের জীবন   ওড়না গুরুত্বপূর্ণ: চমক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close