প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:১৬ পিএম আপডেট: ২২.১১.২০২৫ ৪:২৩ PM

ঢাকার আশুলিয়ার বাইপাইলে শুক্রবার অনুভূত রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্প মূলত নরসিংদীর পলাশে উৎপত্তি হওয়া গতকালের কম্পনের আফটার শক ছিল।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আফটার শক ১০-২০ কিলোমিটার দূরত্বেও অনুভূত হতে পারে এবং এটি মূল ভূমিকম্পের উৎপত্তি স্থলের কাছাকাছি ঘটেছে।
রুবায়েত কবির আশঙ্কা, “গত ১০০ বছরে ঢাকায় এমন ধরনের ভূমিকম্প হয়নি। আমরা বড় ঝুঁকির মধ্যে রয়েছি।”
গত শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এতে পাঁচজন নিহত হয়েছেন—বাবা-ছেলেসহ ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে এক শিশু। আহত হয়েছেন কয়েক শত মানুষ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে