সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
সিদ্ধিরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম সিরাজের গণসংযোগ
নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১১:৫০ পিএম

নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী জহিরুল ইসলাম সিরাজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি চিটাগাং রোডসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।

গণসংযোগকালে জহিরুল ইসলাম সিরাজ বলেন, এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন -মানুষ তাদের পাশের একজন সাধারণ ও যোগ্য প্রতিনিধিই চায়। তিনি বলেন, জনগণের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। নির্বাচনে অংশ নিয়ে আমি অসহায় ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখতে চাই।

তিনি আরও বলেন, আমি একজন সাধারণ মানুষ। মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে একটি করে ভোট চাইছি। জনগণের ভালোবাসা পেয়েছি-এবার নির্বাচিত হয়ে তাদের পাশে দাঁড়াতে চাই ইনশাল্লাহ।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ–৩  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close