বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
আজ কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী
মোংলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:০১ AM আপডেট: ২২.১১.২০২৫ ১:৩০ এএম

আজ শনিবার (২২ নভেম্বর) অকাল প্রয়াত কবি, গবেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকত’র পঞ্চম মৃত্যুবার্ষিকী। কবি হিমেল বরকত’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোংলায় রুদ্র স্মৃতি সংসদ ও মোংলা নাগরিক সমাজের আয়োজনে নানা কর্মসূচী পালিত হবে। 

গৃহীত কর্মসুচির মধ্যে রয়েছে ২২ নভেম্বর শনিবার সকাল ৯টায় কবির কবরে শ্রদ্ধাজ্ঞাপন, দোয়া-মোনাজাত ও শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হবে। হিমেল বরকতের বাসায় বেলা ১০ টায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।  

কবি হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই মোংলার মিঠেখালি জন্ম গ্রহণ করেন। পিতা- আলহাজ্ব ডাঃ শেখ ওয়ালীউল্লাহ, মাতা আলহাজ্ব শিরিয়া বেগম। তাঁর বড় ভাই প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। হিমেল বরকত ১৯৯৪ সালে মোংলার সেন্ট পল্স উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৬ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন করে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৫ সালে ঢাকা সিটি কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের ৫ জুন অধ্যাপক হন। মৃত্যু পূর্ব মুহুর্ত পর্যন্ত এখানেই তিনি কর্মরত ছিলেন। 

কবি ও গবেষক অধ্যাপক ড. হিমেল বরকত’র প্রকাশিত উল্ল্যেখযোগ্য গ্রন্থসমুহ হচ্ছে চোখে চৌদিকে (২০০১), বৈশ্য বিদ্যালয় কাব্যগ্রন্থ (কবি প্রকাশনী-২০১৩), দশ মাতৃক দৃশ্যাবলী (২০১৪), গবেষণাধর্মী গ্রন্থ প্রান্তস্বর ব্রাত্যভাবনা (২০১৭), পথ কবিতা বিষয়ক গবেষণাকর্ম সম্পাদন, ”গানের ঝরাপাতা” গানের বই ২০১৭ সালে প্রকাশিত হয়, সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু গবেষণা গ্রন্থ (২০১৩), ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময় (অক্ষর প্রকাশনী), ছোট গল্প ”আয়না” পরিবার পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত হয় ৩১ অক্টোবর ২০২০ সালে, কিশোর পাঠ্য রচনা ”ছন্দ শেখার হাতেখড়ি” কিশোর বাংলা পত্রিকায় প্রকাশিত হয় ২০২০ সালে, শিশুতোষ গল্প ”মায়ের ভাষা” এবং ”পেন্সিল ও রাবারের গল্প” প্রকাশিত হয় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে। 

হিমেল বরকত সম্পাদিত গ্রন্থ সমুহ হচ্ছে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলী (২০০৫), কবি ত্রিদিব দস্তিদারের কবিতা সমগ্র (২০০৫), চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ (২০১২), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা (২০১২), বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ (২০১৩), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ (২০১৫) ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা নিয়ে অনুকাব্য। এছাড়া অপ্রকাশিত রয়েছে বেশকিছু কবিতার বই ও গান। 

কবি হিমেল বরকত ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকার বারডেম হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  হিমেল বরকত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close