বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবির ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে রাজা আকাশ রানী ফারিন
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১১:৪৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা-রানী নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রাজা পদে নির্বাচিত হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আকাশ সরকার ও রানী পদে নির্বাচিত হয়েছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)। 

শুক্রবার (২১ নভেম্বর) পরিবহন চত্বর সংলগ্ন র‍্যাগ জোন ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। 

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক হাসান নাঈম রাজা-রানী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।এবারের নির্বাচনে রাজা পদে দুইজন এবং রানি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৫ ব্যাচ থেকে মোট ভোটার সংখ্যা ছিল ৪৪৫  জন। যেখানে ৩৮৮ জন স্ব-শরীরে ভোট দিয়েছেন এবং অনলাইনে ৫৭ জন ভোট দিয়েছেন।   

রাজা পদে ৪২৭টি ও রানী পদে টি ভোট কাস্ট হয়েছে। সর্বোচ্চ ভোট ২৪৪ পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন আকাশ সরকার। তার প্রতিদ্বন্দ্বী ইমরান হোসাইন আবির পেয়েছেন ১৮৩ ভোট। অন্যদিকে, ২৮৬ ভোট পেয়ে রানি নির্বাচিত হয়েছেন মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)। তার প্রতিদ্বন্দ্বী নুসরাত জাহান মুনিয়া পেয়েছেন ১৩৯ ভোট।

সহকারী নির্বাচন কমিশনার এনামুল হক জানান, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের একটি ঐতিহ্য এই রাজা–রানী নির্বাচন। প্রতি বছরই ব্যাচের শিক্ষার্থীরা এই নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস দেখায়, তা সত্যিই অনন্য। আজও তার ব্যতিক্রম ঘটেনি।

নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক হাসান নাঈম বলেন, “নির্বাচন সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। অবশেষে আমরা বলতে পারি দিনের পুরোটা সময়জুড়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।” 

এসময় ব্যাচের শিক্ষার্থীদের সাথে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  জাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close