বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
নবীনগরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৯:৫৪ পিএম
নবীনগরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

নবীনগরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর-রাধিকা সড়কে আলিয়াবাদ গোলচত্বর থেকে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের কর্মী-সমর্থকরা কর্মসূচি পালন করেন। পরে নবীনগর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবীনগরে অনুষ্ঠিত মশাল মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সভাপতি আশরাফ হোসেন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইকবাল হোসেন মোল্লা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আকরাম, সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি রাজু খান প্রমুখ।

বক্তারা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে যাকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে গত ১৭ বছর দলের দুর্দিনে নবীনগরে পাওয়া যায়নি। আমাদের সুখ-দুঃখে পাশে ছিলেন জনপ্রিয় নেতা কাজী নাজমুল হোসেন তাপস। এই আসনে তাকে মনোনয়ন না দেওয়া হলে আমরা আরও কঠিন আন্দোলনে যাবো। আমাদের দাবি, বিএনপির প্রার্থী এই আসনে পুনর্বিবেচনা করা হোক। তারা আরো অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটিতে ৩০-৩৪ জন লোক, ওনার আত্মীয় স্বজন রয়েছে।

কাজী নাজমুল হোসেন তাপস সাবেক ৪ বারের এমপি, মরহুম আলহাজ্ব কাজী আনোয়ার হোসেনের ছেলে ও ২০১৮ সালের ব্রাহ্মণবাড়িয়া-৫  নবীনগর আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  নবীনগর   মনোনয়ন   পরিবর্তন   মশাল   মিছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close