বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিলো বানৌজা আবু বকর যুদ্ধজাহাজ
মোংলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৯:৩৬ পিএম
মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিলো বানৌজা আবু বকর যুদ্ধজাহাজ

মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিলো বানৌজা আবু বকর যুদ্ধজাহাজ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মোংলার দিগরাজ নেভাল বার্থে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা 'আবু বকর' জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে নৌবাহিনী। ২১ নভেম্বর শুক্রবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জাহাজটি দেখতে ছুটে আসেন মোংলা, রামপাল, দাকোপসহ আশপাশ এলাকার কয়েক হাজার নারী-পুরুষ।

দেখতে আসা অনেকের যেখানে সমুদ্রগামী জাহাজে ওঠাই হয়নি, সেখানে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ দেখার সুযোগ হাত ছাড়ার প্রশ্নই আসে না। সশস্ত্র বাহিনী দিবসে তাই দীর্ঘ লাইন ছিল অত্যাধুনিক যুদ্ধ জাহাজটির প্রবেশমুখে। নানা বয়সি মানুষ বিশেষ করে নারী, পুরুষ আর শিশুকিশোররা যুদ্ধজাহাজ দেখে মহাখুশি। নতুন সাহস আর প্রেরণা বুকে নিয়ে ঘরে ফেরেন তারা। মানুষের কৌতূহল আর প্রশ্নের জবাব দেন নৌবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা। 

জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন মীর বায়েজিদ জানান, বানৌজা আবু বকর বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এতে যুদ্ধ সরঞ্জাম সংযুক্ত রয়েছে। জাহাজটি গভীর সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম।

বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু বকর একটি রূপান্তরিত টাইপ ০৫৩এইচ২ ফ্রিগেট, যা ২০১৪ সালের ১ মার্চ নৌবাহিনীর বহরে যুক্ত হয়। ইসলামের ১ম খলিফায়ে রাশেদিন হযরত আবু বকর (রা.) এর সম্মানার্থে এটির নামকরণ করা হয়।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ






আরও সংবাদ   বিষয়:  মোংলা   বানৌজা   আবু বকর   যুদ্ধজাহাজ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close