বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে আলীকদমে বিএনপির পদযাত্রা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৭:০৮ পিএম
আলীকদমে বিএনপির পদযাত্রা

আলীকদমে বিএনপির পদযাত্রা

বান্দরবানের আলীকদম উপজেলায় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌরসভার মেয়র মো: জাবেদ রেজাকে ৩০০ নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নের দাবিতে পদযাত্রা কর্মসূচি করেছে বিএনপিসহ বিভিন্ন শ্রেণি পেশার পাহাড়ি বাঙালি মানুষজন। 

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে আলীকদম উপজেলা বাজারে বিএনপির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। আলীকদম প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে আলীকদম উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচিতে আলীকদম উপজেলা বিএনপি, সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার পাহাড়ি বাঙালি তৃণমূলের কয়েকহাজার মানুষ ব্যানার ফেস্টুন ও ধানের শীষ প্রতীক হাতে অংশ নেয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, আলীকদম উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, আব্দুল হামিদ, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, মোহাম্মদ ইউনুচ প্রমুখ।

এ পদযাত্রা কর্মসূচিতে বক্তব্যে সাবেক যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এ জনপদের আনাচে-কানাচে ঘুরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের পাশে সবসময় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব, পাহাড়ের অসাম্প্রদায়িক নেতা জাবেদ রেজা। মনোনয়নবঞ্চিত হবার পরও তিনি রাজপথ এবং নেতাকর্মীদের ছেড়ে যায়নি। দল ও পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে জাবেদ রেজাকে ধানের শীষের। মনোনয়ন দেবার দাবিতে আমরা আজ পাহাড়ি বাঙালি সকলেই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছি।

আলীকদম বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, পাহাড়ে পাহাড়ি-বাঙালি বিভেদ সৃষ্টিকারী কোনো নেতাকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মেনে নিবে না। পার্বত্য জেলায় ধনী-গরীব এবং ধর্ম বর্ণ সকলের গ্রহণযোগ্য একজন নেতাকেই ধানের প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই। বিএনপি হাই কমান্ডের কাছে প্রার্থী পরিবর্তন করে তরুণ প্রজন্মের অসা¤সাম্প্রদায়িক নেতা জাবেদ রেজাকে ধানের শীষ প্রতীকে মনোনয়নের দাবিতে আলীকদম উপজেলায় শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচির মাধ্যমে রাজপথ দখল করেছে নেতাকর্মীরা। 

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  জাবেদ রেজা   মনোনয়ন   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close