সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
কৃষক-স্বেচ্ছাসেবক দলের নেতাদের কাণ্ড: চাঁদা না দেওয়ায় কৃষি কর্মকর্তাকে মারধর
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:৫৪ পিএম আপডেট: ২১.১১.২০২৫ ৯:৩৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের চিলমারীতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদাদাবির অভিযোগ উঠেছে কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী ওই কর্মকর্তা বাদি হয়ে চিলমারী মডেল থানায় মামলা দায়ের করেন।  

শুক্রবার (২১ নভেম্বর) মামলা নথিভুক্ত ও আসামি গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।  

ভুক্তভোগী ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তার নাম আব্দুর রাজ্জাক। তিনি রমনা ইউনিয়নের দায়িত্বে আছেন। 

অভিযুক্ত কৃষকদল নেতার নাম আবু হানিফা সাদ্দাম। তিনি উপজেলা কৃষকদলের সদস্য সচিব পদে রয়েছেন। এছাড়াও অপর দুইজন হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান ও  নাজমুল হুদা। 

এর আগে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরের পর সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ চলাকালে কৃষকদলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী  উপ-সহকারী কৃষি কর্মকর্তার কাছে টাকা দাবি ও উপকরণ বিতরণে বাধা দেন, এরপর ওই কর্মকর্তার সাথে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর শুরু করেন বলে অভিযোগ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক। 

ঘটনারদিন রাতে ভুক্তভোগী ওই কর্মকর্তা বাদি হয়ে চিলমারী মডেল থানায় মামলা দায়ের করেন।  

ভুক্তভোগী উপর-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, সরকারি ভাবে প্রণোদনা বীজ, সার বিতরণে বাধা দেওয়া এবং শারীরিক ভাবে হেনস্তা করা আমার বোধগম্য হয় না। অভিযুক্তদের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। তবে এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার দাবি করছি। 

চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় জানান, আমাদের এখানে যারা চাকরি করছেন তারা বাইরে থেকে এসেছে। তাদের নিরাপত্তা ও সামাজিকভাবে মানসম্মানের বিষয় রয়েছে৷ আমি চাই আসামিদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা। 

অভিযুক্ত কৃষকদলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নাই। 

উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফুল হায়দার লিপটন জানান, বিষয়টি আমার জানা নেই, জেনে আপনাকে জানাতে পারব।

ওসি আশরাফুল ইসলাম জানান,  মামলা নথিভুক্ত হয়েছে,  অভিযুক্ত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  

কুড়িগ্রাম জেলা কৃষকদলের সদস্য সচিব রুকুনুজ্জামান খন্দকার রুকু জানান, বিষয়টি আমার জানা নেই, আপনার কাছে শুনলাম। খতিয়ে দেখে আপনাকে জানাচ্ছি। 

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  চাঁদা   কৃষি   কর্মকর্তা   মারধর   কৃষকদল   স্বেচ্ছাসেবক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close