প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:৪৪ পিএম

সংগৃহীত ছবি
ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র গোপনভাবে রাশিয়ার সঙ্গে নতুন একটি শান্তি প্রস্তাব প্রস্তুত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে মস্কোর কাছে কিছু ভূমি ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এই তথ্য জানিয়েছে। এদিকে, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেন জানিয়েছে, যেকোনো শান্তি প্রস্তাব বাস্তবায়নের আগে তাদের সঙ্গে পরামর্শ করা অবশ্যক।
সিএনবিসির প্রতিবেদন মতে, মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন। সেখানে তারা ‘ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের পাশাপাশি রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।
গত বুধবার (১৯ নভেম্বর) বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, ওয়াশিংটন ও মস্কো সম্প্রতি একটি গোপন বৈঠক করেছে। কিয়েভের অংশগ্রহণ ছাড়াই ওই বৈঠকে ২৮ দফার নতুন শান্তি প্রস্তাব তৈরি করা হয়। একদিন পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) মার্কিন সামরিক বাহিন্যের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইউক্রেনে পৌঁছান।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ