বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
নরসিংদীতে আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা
নাজমুল হাসান (পলাশ প্রতিনিধি)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম

নরসিংদীতে হাজিরা দিয়ে ফেরার সময় আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। এরপর তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা জজকোর্ট ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সিয়াম হোসেন (২৫) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং এমরান মিয়ার ছেলে। হামলার পর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত সিয়াম হোসেন অভিযোগ করে জানান, সকাল ১১টার দিকে একটি মামলার হাজিরা দিতে আদালতে যান তিনি। হাজিরা শেষে ভবন থেকে বের হওয়ার সময় হঠাৎ ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। হামলার সময় আশেপাশে পুলিশ থাকলেও কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি।

নরসিংদী জজকোর্টের পুলিশ পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, “খবর পেয়ে কোর্ট পুলিশের সহায়তায় সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   আদালত   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close