বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তারেক রহমানের জন্মদিনে নোয়াখালীতে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নোয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর হাতে খাতা, কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। 

এদিন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সহযোগিতায় সোনাপুর কলেজ, ইসলামীয়া মাদ্রাসা ও নোয়াখালী জেলা ছাত্রদলের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা ছাত্রদলের সহ সভাপতি সজিব রহমান। 

আয়োজকরা জানান, তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করতে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই তাদের এই উদ্যোগ।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সহ সভাপতি সজিব রহমান বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এবং আগামী দিনে দেশে শিক্ষিত নেতৃত্ব গঠনে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লা আমান, সোনাপুর কলেজ বর্তমান সভাপতি গিয়াস উদ্দিন রুবেল, সহ সভাপতি রাহি, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ, ইসলামিয়া কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি আসিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   জন্মদিন   নোয়াখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close