বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
দলের সিদ্ধান্তের বাইরে গেলেই বহিষ্কার!
নানা হিসাবনিকাশে বঞ্চিতরা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:২৯ AM

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে  বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এই প্রস্তুতির অংশ হিসেবে প্রার্থী বাছাইয়ের কাজ করছে দলটির হাইকমান্ড।

সে ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক সংসদীয় আসনে ক্লিন ইমেজের অধিকারী, সর্বাধিক গ্রহণযোগ্য, সর্বসাধারণ মানুষের কাছে প্রিয়, নিরহংকার, রাজনীতির আড়ালে অপরাজনীতিতে জড়িত কিনা, মনোনয়ন দিলে সকল শ্রেণি-পেশার মানুষ সাদরে গ্রহণ করবে পাশাপাশি দলের মিডিয়া সেলের সদস্য এবং গোয়েন্দাদের তথ্য যাচাই বাছাই করে মনোনয়ন দেয়া হবে।

সে লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের দলের গুলশানের রাজনৈতিক কার্য্যালয়ে ডেকে দেয়াহয় কড়া নির্দেশনা। প্রতিটি সংসদীয় আসন থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশীরা যোগ দিয়েছিলেন মতবিনিময়ের সভায়। ঐসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের কঠোর নিদর্শনা দিয়েছিলেন। সকলকে ঐক্য বদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে  তারেক রহমান  বলেন যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে ঐক্য বদ্ধ  থেকে কাজ করতে হবে।

বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে প্রতিটি সংসদীয় আসনেই একাধিক যোগ্য প্রার্থী প্রচার প্রচারনা চালিয়ে আসছিলেন। এর মধ্যে ছিলেন সাবেক এমপি, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয়  নেতা, হেভিওয়েট নেতা। ফলে প্রার্থী ঘোষণা  নিয়ে কিছুটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ছিলেন  বিএনপির নীতিনির্ধারণী  ফোরাম। সেই কঠিন চ্যালেঞ্জ উতরে ২৩৭ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে ঝালকাঠি ২ (ঝালকাঠি-নলছিটি) আসন থেকে সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে মনেনয়ন দেয় দলের নীতিনির্ধারনী ফোরাম। আর ঝালকাঠি ১ (রাজাপুর-কাঁঠালিয়া)  আসনটি স্থগিত রাখে। বাকী আসনগুলো দলের শরীকদের জন্য রাখা হয়েছে। সে ক্ষেত্রে মনোনয়ন এর মার্কস ছিলো  প্রার্থী বাছাইয়ের উল্লেখিত গুনাবলি। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বৃহত্তর দলে একাধিক মনোনয়ন প্রত্যাশীদের প্রতিযোগিতা থাকবে কিন্তু দলের হাইকমান্ড  মনোনয়ন দেয়ার পরে সেই প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের বিরুপ মন্তব্য করা শিষ্টাচার বহির্ভূত যার কিছুটা হলেও ভোটারদের প্রভাবিত করে। আর সেই সুযোগে নেয় প্রতিপক্ষ রাজনৈতিক দল। 

ঝালকাঠির শান্তিপ্রিয় মানুষদের মাঝে ইলেন ভুট্টো মনোনয়ন পাওয়ায় সস্তির নিশ্বাস ফেলছন পাশাপাশি প্রতিজন মনোনয়ন প্রত্যাশীদের  সাথে এবং বিএনপি দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইলেন ভুট্টো। 

এবিষয়ে দলের হাইকমান্ডের সর্বজন গ্রহন যোগ্য  একজন নেতা জানান  ইসরাত সুলতানা ইলেন ভুট্টো  সাবেক এমপি, ক্লিন ইমেজের রাজনীতি করেন, তিনি জানেন কিভাবে সাধারন মানুষের সাথে মিলতে হয়, ভোট আনতে হয় সবকিছুই বিবেচনা করে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। 

সবমিলে মনোনয়ন বঞ্চিতদের হতাশ না হয়ে, বিশৃঙ্খলা সৃষ্টি না করে,  দলের জন্য একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলের হাইকমান্ড। পাশাপাশি দলের  শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে কঠোর সিদ্ধান্ত নেয়া হতে পারে এদের বিতর্কিত কর্মকান্ডে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close