শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেট্রোরেল যাত্রীদের জন্য ঘরে বসে কার্ড রিচার্জ সেবা চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:৪০ AM

ঢাকার মেট্রোরেলের নিয়মিত যাত্রীদের জন্য চালু হচ্ছে অনলাইন রিচার্জ সুবিধা। আগামী ২৫ নভেম্বর থেকে ঘরে বসেই র‍্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ করা যাবে—এমন তথ্য জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। নতুন এই সেবার ফলে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানো ছাড়াই যাত্রীরা দ্রুত কার্ড রিচার্জ করতে পারবেন।


ডিটিসিএ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, অনলাইন রিচার্জ সেবার মাধ্যমে ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করে নিরাপদে টাকা পরিশোধ করা যাবে। শুরুতে রিচার্জ করা যাবে ডিটিসিএর ওয়েবসাইটের নির্দিষ্ট লিংক থেকে এবং পরবর্তী মাসে চালু হবে একটি ডেডিকেটেড মোবাইল অ্যাপ।


বাংলাদেশে মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল এমআরটি পাস সরবরাহ করে এবং র‍্যাপিড পাস সরবরাহ করে ডিটিসিএ। নতুন ব্যবস্থায় উভয় ধরনের কার্ডেই সমানভাবে অনলাইন রিচার্জ সুবিধা পাওয়া যাবে। এ কার্যক্রম বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ডেটাসফট।


তবে অনলাইন রিচার্জের টাকা অ্যাকাউন্টে যোগ হলেও কার্ডে কার্যকর করতে হলে যাত্রীকে স্টেশনের অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) একবার কার্ড স্পর্শ করতে হবে। ডিটিসিএর ক্লিয়ারিং হাউজ পুরো লেনদেন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে।


রিচার্জের ধাপগুলোও জানানো হয়েছে। গ্রাহককে প্রথমে ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর রিচার্জ অপশনে গিয়ে কার্ডের ধরন ও পেমেন্ট মাধ্যম নির্বাচন করে টাকা পরিশোধ করতে হবে। পরিশোধ সফল হলে স্টেশনের এভিএম মেশিনে কার্ড স্পর্শ করলেই রিচার্জ সম্পন্ন হবে।


ডিটিসিএ সূত্র জানায়, উত্তরা-মতিঝিল রুটের ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম মেশিন স্থাপনের প্রস্তুতি চলছে। বর্তমানে মেট্রোরেলের প্রায় ৫৫ শতাংশ যাত্রী র‍্যাপিড পাস বা এমআরটি কার্ড ব্যবহার করেন। নতুন সেবাটি চালু হলে আরও বেশি যাত্রী কার্ড ব্যবহারে উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  মেট্রোরেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close