বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ২:৩৪ AM আপডেট: ২০.১১.২০২৫ ২:৫৪ এএম

আগামী জাতীয় নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হতে যাচ্ছে
উল্লেখ করে নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার
সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। তারা ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি
করে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছে। এসব অপশক্তিকে প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের মাঠেই ভূমিকা রাখতে হবে। 

দেশের চলমান অস্থির পরিস্থিতি মোকাবিলায় এবং সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে জননেতা তারেক রহমান ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থায় কাজ করছেন। নারীর অধিকার নিশ্চিতকরণ, ক্ষমতায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কাঠামোগত সংস্কারসহ বহুমুখী উন্নয়ননির্ভর রাষ্ট্র গঠনের রূপরেখা সামনে রেখে তিনি এগিয়ে যাচ্ছেন।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের
আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোবারক হোসেন তারেক মীর। অনুষ্ঠানটি
পরিচালনা করেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ।

এসময় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা পরিষদের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব এম কাদির জলিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, বেলাব উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান আক্তার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাছেদ (মাস্টার), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কবির, নরসিংদী জেলা যুবদলের সদস্য মোঃ সুমন রাজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য হারিছুল হক, সংরক্ষিত মহিলা সদস্য রেজিয়া বেগম, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, ইউনিয়ন বিএনপির সহ–অর্থ সম্পাদক মাছাকিন আহমেদ, যুবদল সভাপতি প্রার্থী জাকির হোসেন ফরাজী, যুবদল নেতা মোহাম্মদ মাহালম আহমেদ, শ্যামল মীর, মারুফ আহমেদ সোকেন, গাউছি আলম প্রমুখ।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ
করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close