বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ভারতের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কায় সতর্ক পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ২:২৩ AM আপডেট: ২০.১১.২০২৫ ২:৩২ এএম

ভারতের সঙ্গে সম্ভাব্য পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পাকিস্তান। এমন পরিস্থিতিতে দেশটি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।


মঙ্গলবার (১৮ নভেম্বর) সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ভারতকে কোনোভাবেই অবহেলা করছি না। কোনো পরিস্থিতিতেই তাদের ওপর ভরসা করা যায় না। আমার বিশ্লেষণে পূর্ণমাত্রার যুদ্ধ বা বড় ধরনের নাশকতার ঝুঁকি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এর মধ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনাও থাকতে পারে। তাই আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।”


সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারত-পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি জানান, গত জুনে ভারত যে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল, তা ছিল মাত্র “৮৮ মিনিটের ট্রেলার”। তাঁর ভাষায়, প্রতিবেশী রাষ্ট্রকে আচরণের শিক্ষা দিতে ভারত সম্পূর্ণ প্রস্তুত ছিল।


ভারতীয় সেনাপ্রধানের এই মন্তব্যের পরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধ–সতর্কতার কথা আবারও তুলে ধরেন।


এরআগে আরও কঠোর ভাষায় ভারতকে হুশিয়ার করেছিলেন খাজা আসিফ। তিনি বলেছিলেন, “আমরা প্রস্তুত আছি। পূর্ব সীমান্তে ভারত এবং পশ্চিম সীমান্তে আফগানিস্তান—দুই দিকের শত্রুর মুখোমুখি হওয়ার ক্ষমতা পাকিস্তানের আছে। আল্লাহ আমাদের প্রথম রাউন্ডে সহায় ছিলেন, দ্বিতীয় রাউন্ডেও থাকবেন। যদি তারা চূড়ান্ত রাউন্ডে যেতে চায়, তাহলে যুদ্ধ ছাড়া আমাদের সামনে আর কোনো পথ থাকবে না।”


গত মাসেই আফগানিস্তানের সঙ্গে তীব্র সীমান্ত সংঘর্ষে জড়িয়েছিল পাকিস্তান। সে সময় আফগান ভূখণ্ডে বিমান হামলা চালায় ইসলামাবাদ। তবে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উত্তেজনা কিছুটা কমে আসে।



সূত্র: সামা টিভি


স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close