বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনাগাজীতে কৃষক দলের উদ্যোগে দুই শতাধিক কৃষকের মাঝে বোরো বীজ বিতরণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ২:৫৯ AM আপডেট: ২০.১১.২০২৫ ৪:০৯ এএম

ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে সোনাগাজী উপজেলার দুই শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।


বুধবার (১৯ নভেম্বর) বিকেলে সোনাগাজী উপজেলা কৃষক দলের কার্যালয়ে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরছান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন। পরিচালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্যসচিব নিজাম উদ্দিন, কৃষকদল নেতা নুর করিম ও শেখ আনোয়ারসহ অন্যান্য নেতা-কর্মীরা।


সভাপতির বক্তব্যে শামসুদ্দিন খোকন বলেন, ফেনী জেলা কৃষক দল নিয়মিতভাবে প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ, গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার দুই শতাধিক কৃষকের মাঝে মোট এক টন বোরো ধানের বীজ দেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকে ৫ কেজি করে বীজ পেয়েছেন।


তিনি আরও বলেন, “আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব খাতে সহায়তা বাড়ানো হবে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  সোনাগাজী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close