সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন সনাতন ধর্মাবলম্বীরা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৪২ পিএম

নোয়াখালীর হাতিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের উচ্ছ্বসিত সমর্থন পেলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রম প্রাঙ্গণে নবান্ন উৎসবকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে হাত তুলে সমর্থন জানান তারা।

মন্দিরের সভাপতি ধনেশ্বর চন্দ্র দাস বক্তব্য শেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালে উপস্থিত শতাধিক নারী-পুরুষ দুই হাত তুলে সমর্থন প্রদর্শন করেন। এতে মুহূর্তে উৎসবস্থল করতালিতে মুখরিত হয়ে ওঠে।

সনাতন সম্প্রদায়ের উদ্দেশে মাহবুবের রহমান শামীম বলেন, ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব ছিল। আমরা মনে করি, তা করতে পেরেছি। ভবিষ্যতে হিন্দু-মুসলিম সবাইকে নিয়ে সহনশীল পরিবেশ গড়ে তুলতে যা প্রয়োজন আমরা তা করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য সুনীল চন্দ্র দাস, পুরোহিত বিন্দা সাধু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি রিপন দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্লাতুর রহিম মিল্লাত, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সদস্য সচিব আইয়ুব চৌধুরীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপির প্রার্থী   সনাতন ধর্মাবলম্বীরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close