বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাতক্ষীরা-৩; ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৭:৩৬ PM

সাবেক এমপি ও সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন বলেছেন, ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে, আর আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

আজ বুধবার (১৯ নভেম্বর ) বিকেলে ৫টায় কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ রফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবাদুল ইসলাম।


কাজী আলাউদ্দীন বলেন, “আমাকে মনোনয়ন ঘোষণার পর থেকে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও সক্রিয়তায় জমে উঠেছে। ঘরে বসে থাকলে চলবে না। মনোনয়ন ঘোষণার পর আপনারা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যেভাবে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করছেন, এটি সত্যিই প্রশংসনীয়। তবে শুধু লিফলেটই নয়, এখন প্রয়োজন ভোটারদের আরো কাছে যাওয়া। জনগণের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপি আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, আশাশুনি বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান বাপ্পী, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ উপজেলার জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পারভেজ, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ে সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, মথুরেশপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা জাসাস সভাপতি মুরশীদ আলী গাজী প্রমুখ।

এছাড়াও এদিন সমাবেশে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   ধানের শীষ   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close