শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রাম-১৩; এনসিপির মনোনয়ন প্রত্যাশী হৃদয়ের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৫০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য, মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রিদুয়ান হৃদয়ের সঙ্গে আনোয়ারায় কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও সংবাদদাতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার কালাবিবির দিঘি এলাকায় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।

সভায় এনসিপি নেতা রিদুয়ান হৃদয় বলেন, “আমরা ৭১-কেও ধারণ করি, ২৪-কেও ধারণ করি, তবে ৭১-কে বিক্রি করে যারা ব্যক্তিস্বার্থ হাসিল করেছে, তাদের ঘৃণা করি। গত জুলাইয়ের অভ্যুত্থান সেই চেতনা ব্যবসায়ীদের কবর রচনা করেছে। আগামীর বাংলাদেশ তরুণ ও নতুন প্রজন্মের বাংলাদেশ। তরুণ প্রজন্ম রাষ্ট্র ক্ষমতায় এলে দেশে প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে।”

তিনি আরো বলেন, “দলীয় মনোনয়ন পেয়ে চট্টগ্রাম-১৩ আসন থেকে নির্বাচিত হতে পারলে আনোয়ারা-কর্ণফুলীকে শিল্পবান্ধব ও কৃষিবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”

এসময় বক্তব্য দেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কর্ণফুলী সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা এবং জাতীয় যুব শক্তির সংগঠক সৈয়দ মামুনুর রশিদ।

সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সমন্বয় কমিটির সদস্য কাজী জাবেদ, আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান, কর্ণফুলী সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আরেফিন সুমনসহ অন্যান্য নেতারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   এনসিপি   সাংবাদিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close