বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
হঠাৎ বাংলাদেশি গণমাধ্যমসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের জনপ্রিয় কয়েকটি ওয়েবসাইট হঠাৎ অচল হয়ে পড়েছে ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত সমস্যার কারণে। ব্যবহারকারীরা এক্স (পূর্বে টুইটার) ও চলচ্চিত্র পর্যালোচনার সাইট লেটারবক্সডসহ বিভিন্ন সাইটে প্রবেশের চেষ্টা করলে ‘ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজ লোড করা সম্ভব হয়নি’ ধরনের ত্রুটি বার্তা দেখেন।

ইন্টারনেট অবকাঠামার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করা ক্লাউডফ্লেয়ার সাইবার হামলা প্রতিরোধ, উচ্চ ট্রাফিক সামলানো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে। সিস্টেমে সামান্য ত্রুটিও একাধিক ওয়েবসাইটকে প্রভাবিত করতে পারে।

এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, তারা এমন একটি সমস্যার বিষয়ে অবগত, যা অনেক গ্রাহকের সেবা ব্যাহত করতে পারে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেওয়া হবে।

ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষক ডাউন ডিটেক্টরও একই সমস্যার মুখে পড়েছে। তবে কিছুক্ষণ পর সাইটটি চালু হলে দেখা গেছে, বিশ্বজুড়ে ওয়েবসাইট বিভ্রাটের ঘটনায় রিপোর্টের সংখ্যা হঠাৎ বেড়ে গেছে।

প্রভাবিত ব্যবহারকারীরা একটি বার্তা দেখেছেন, যেখানে বলা হয়েছে, ‘ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে। কয়েক মিনিট পর পুনরায় চেষ্টা করুন।’

বিশ্বজুড়ে ঠিক কতটি ওয়েবসাইট এই সমস্যার কারণে প্রভাবিত হয়েছে তা জানা যায়নি। তবে ক্লাউডফ্লেয়ারের সিস্টেমে বড় ধরনের ত্রুটি ঘটলে একযোগে বহু সাইট অচল হয়ে যাওয়ার ঘটনা আগেও ঘটেছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ওয়েবসাইট   প্রযুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close