সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
বসুরহাটে ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা শুরু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:২১ পিএম

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের পক্ষে বসুরহাট পৌরসভা ১ নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিকের নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের প্রধান প্রধান পথ অতিক্রম করে নতুন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং প্রার্থী ফখরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে স্থানীয় জনগণের সমর্থন কামনা করেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিলির মাধ্যমে প্রচারণার সূচনা করা হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  বসুরহাট   ধান   প্রচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close