শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোরসালিনের গোলে এগিয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:২২ পিএম আপডেট: ১৮.১১.২০২৫ ৯:৫৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে মোরসালিনের গোলে ১-০ গোলে এগিয়ে স্বাগতিকরা।

ফিরেই বাজিমাত করলেন শেখ মোরসালিন। চোটের কারণে নেপালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছিলেন না বাংলাদেশি ফরোয়ার্ড। আজ ভারতের বিপক্ষে একাদশে ফিরেই বাংলাদেশকে আনন্দে ভাসালেন তিনি। ঠাণ্ডা মাথায় দুর্দান্ত এক ফিনিশিং করলেন মোরসালিন।

ম্যাচের ১১ মিনিটে ভারতের গোলকিপারে দুই পায়ের ফাঁক দিয়ে আলতো টোকায় জালে জড়ান। তার ক্যারিয়ারের সপ্তম গোলের পাসটা অবশ্য দুর্দান্ত দেন রাকিব হোসেন। বাঁ পাশ দিয়ে দুরন্ত গতিতে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ছিটকে ফেলে শেষ মুহূর্তে ডান পায়ে পাস বাড়ান রাকিব। তা থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে ভুল করেননি মোরসালিন।

অন্যদিকে ৪২তম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বক্সের বাইরে থেকে শটও নিয়েছিলেন হামজা চৌধুরী। তবে তার ভলি অল্পের জন্য বাইরে দিয়ে যায়। পরে আর কোনো গোল না হলে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বিরতিতে যায় বাংলাদেশ।



স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   মোরসালিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close