বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
আজ প্রমাণ হলো- অন্যের জন্য কুয়া খুঁড়লে সেখানে নিজেকে পড়তে হয়: সাঈদীপুত্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ১১:৩৮ PM
মাওলানা শামীম সাঈদী

মাওলানা শামীম সাঈদী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ রায় প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় সন্তান ও ‘আল্লামা সাঈদী ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান মাওলানা শামীম সাঈদী বলেছেন, অন্যের জন্য কুয়া খুঁড়লে নিজেকেই সেই কুয়ার মধ্যে পড়তে হয়। এতদিন আমরা কথাটা শুনতাম; আজ তা সামনে দেখলাম।

আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় স্বদেশ প্রতিদিনের সাথে ফোনালাপে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই ট্রাইব্যুনালকে এখন আওয়ামী লীগ ‘ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল’ বলছে। অথচ এই আইন, এই কোর্ট, এই বেঞ্চ, এই চেয়ার, সবই তাদের তৈরি। বরং তারা এই ট্রাইব্যুনালে নিরপরাধ মানুষদের এনে ফাঁসির রায় দিয়েছে এবং উল্লাস প্রকাশ করেছে।

তার ভাষায়, আজকের বিচার সত্যের ভিত্তিতে হয়েছে। ১২-১৩ বছর আগে যে বিচারগুলো হয়েছিল, তা ছিল মিথ্যা, বানোয়াট, সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসার মামলা। তখনকার বিচার গল্প-উপন্যাসের মতো সাজানো ছিল। কিন্তু আজকের বিচার সম্পূর্ণ দৃশ্যমান ছিল, লাইভ প্রচার হয়েছে; এখানে টেম্পারিং বা কোনো ধরনের মিসকন্ডাক্টের সুযোগই ছিল না।

পরিশেষে তিনি বলেন, আমি শুধু বলতে চাই, অন্যায় করলে এর থেকে মুক্তির কোনো পথ নেই। অন্যের ক্ষতি করার জন্য যে কাজ কেউ করবে, সেই ক্ষতিই একদিন নিজের দিকে ফিরে আসবে। আজ আমরা তা দেখতে পেলাম। আল্লাহ যে আছেন, এর প্রমাণ আজ মিলেছে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সাঈদীপুত্র   হাসিনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close