বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
মির্জাগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবলীগ নেতা বশির আলমের দায়ের করা চাঁদা দাবির মামলার প্রতিবাদে ছাত্রদল ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রোকেয়া খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন উপজেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিছিল বের হলে সুবিদখালী বাজার এলাকায় যুবলীগ নেতা বশির আলমকে দেখে ছাত্রদলের নেতা কর্মীরা ধাওয়া দেন। তাদের অভিযোগ, বশির আলম কর্মী সমর্থকদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মানববন্ধনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ঘটনার চার দিন পর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে যুবলীগ নেতা বশির আলম ১৬ নভেম্বর (রবিবার) মির্জাগঞ্জ আদালতে উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল বাশার মোখলেছসহ ছয় ছাত্রদল নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন। তারা মামলাটিকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তৃতা দেন উপজেলা যুবদলের সদস্যসচিব গাজী মো. আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. বাদল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম শাহিন ও সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাব্বির হোসাইন ফরাজী প্রমুখ।

বক্তারা দ্রুত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান এবং ছাত্রদল নেতাদের হয়রানি বন্ধের আহ্বান করেন এ সময়।


স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  মির্জাগঞ্জ   ছাত্রদল   নেতা   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close