বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:২৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায়কে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে জনসমাগম হতে পারে- এমন আশঙ্কায় নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।

আজ সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে।

রায়কে ঘিরে দোয়েল চত্ত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়কটি বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকল্প পথ ব্যবহার করতে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ট্রাইব্যুনাল এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এদিকে সোমবার ভোর থেকেই দেখা যায় ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মাজার গেটের সামনে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়।

রায় ঘোষণার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করবে বিটিভি, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ এবং ঢাকার বিভিন্নস্থানে স্থাপন করা বড় পর্দায়।

তাই সঠিক সময়ে নিজের গন্তব্যে পৌঁছাতে বিকল্প রাস্তা কিংবা হাতে বাড়তি সময় নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  রাজধানী   সড়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close