বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বাংলাদেশের জনগণ নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে: মাহবুবুর রহমান
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:৪০ পিএম

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, “বাংলাদেশের জনগণ নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে। সারাদেশের মাঠে-মাঠে, পথে-ঘাটে মানুষের ঢল প্রমাণ করছে—আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে হাতিয়ার বুড়িচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি বলেন, “নির্বাচনকে বানচাল করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। দেশের বিরুদ্ধে, ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব অপতৎপরতা মোকাবিলা করতে হবে।

হাতিয়ার দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেন, “গত ১৭ বছরে হাতিয়ার নৌপথ, সড়ক, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হয়নি। বিএনপি সরকার গঠন করলে হাতিয়াকে একটি রোল মডেল পর্যটন দ্বীপে রূপান্তর করা হবে। জনগণের দুর্ভোগ লাঘবই হবে আমাদের প্রধান লক্ষ্য।”


সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ. কে. এম ফজলুল হক খোকন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুন উর রশীদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আলা উদ্দিন রনি।

এছাড়াও উপস্থিত ছিলেন— সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার সাজ্জাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আদনান ও সদস্য সচিব সুমন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খোন্দকার সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ ও সদস্য সচিব আবদুল হালিম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশকে কেন্দ্র করে বুড়িচর সাগরিয়া হাই স্কুল মাঠ ও আশপাশের এলাকায় হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সমাবেশস্থলে সাধারণ মানুষের ঢল স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে

স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:   নির্বাচনের ট্রেনে   মাহবুবুর রহমান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close