বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:৩১ পিএম

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ চত্বর থেকে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে গিয়ে শেষে করে।

এ সময় বিক্ষোভকারীরা 'বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই', 'দালালী না রাজপথ, রাজপথ রাজপথ', 'ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ'সহ নানা স্লোগান দেয়।

বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। বক্তব্যে তিনি বলেন, আমরা আজ এখানে দাড়িয়েছে গত ১৬ বছর বিএনপির নেতাকর্মী এবং জামায়াত-শিবিরের উপর আওয়ামীলীগ যে নির্যাতন চালিয়েছে–তার বিচার চাইতে। আমরা এখানে দাড়িয়েছি জুলাইয়ের ১৫০০ শহীদের পরিবারের পক্ষে। আমরা শাহবাগ কায়েম করতে আসিনি আমরা বিচার চাইতে এসেছি।

তিনি বলেন, আমরা বিচার বিভাগের স্বাধীনতায় কোন রকমের হস্তক্ষেপ করতে চাই না। তবে আমরা চাই, বিচার বিভাগ গত ১৬ বছরে যতগুলো শাহাদাতের ঘটনা ঘটেছে, যতগুলো গুলি চলেছে, যতগুলো মায়ের বুক খালি হয়েছে, সেই সমস্ত ঘটনা স্মরণ করে কালকে রায় দিবেন.।

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামীলীগ তার অবস্থান হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি ডাইনোসর। আওয়ামী লীগ হারিয়ে গেছে, আওয়ামীলীগকে আর ফিরে পাওয়া যাবে না। ২০০ টাকায় টোকায় দিয়ে ভাড়া করে ককটেল মারলেই রাজনীতি হয় না। যারা দিল্লি চলে গেছে তারা আর কখনো ঢাকাতে আসবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোন এন্ট্রি হবে না। দিল্লির রাজনীতির কবর গত ৫ আগস্ট হয়ে গেছে দিল্লির রাজনীতিকে নতুন করে বাংলাদেশে ফেরানো যাবে না।

তিনি আরও বলেন, শুধুমাত্র জুলাই গণহত্যায় শেখ হাসিনা কর্তৃক ঘটিত একমাত্র গণহত্যা নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বেশি ভুলন্ঠিত করেছে আওয়ামী লীগ।শুরু করেছে শেখ মুজিব কর্তৃক আর শেষ হয়েছে শেখ হাসিনা কর্তৃক। 

জাহিদ আহসান বলেন, আমরা দেখেছি একাত্তরের পরে শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়। এরপরে বাংলাদেশের তখনকার রাজনীতিবীদদের ভুলের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ আরও একবার রাজনীতি করার সুযোগ পায়। এরপরে আমরা দেখেছি সুযোগ পাওয়ার ত্রিশ বছরের মাথায় ক্ষমতায় এসে গত ষোল বছরে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বক্তব্যের শেষে জাহিদ আহসান প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখবে। কাল শহীদ আবু সাঈদের মা, মীর মুগ্ধের মা শেখ হাসিনার বিচার দেখে সন্তুষ্ট হব।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close