বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৭২০ কোটি টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মশাল মিছিল
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:৪৮ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতিতে আমানত রাখা প্রায় ৩২ হাজার গ্রাহকের ৭২০ কোটি ৫৩ লাখ টাকা ফেরতের দাবিতে মশাল মিছিল করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

‘মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটি’র ব্যানারে এ মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে বিভিন্ন সমবায় সমিতির কয়েক হাজার গ্রাহক ও টাকা উদ্ধার কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় গ্রাহকেরা জমাকৃত অর্থ ফেরতের দাবিতে নানান স্লোগান দেন। 

মিছিল শেষে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- আমানতের অর্থ উদ্ধার কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু, সদস্য মাহাবুব আলম রতন, সোনা মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, গ্রাহকদের আমানতের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কেউ বাড়ি ফিরে যাবে না। আমরা সমিতির পরিচালকদের গ্রেপ্তার এবং দ্রুত অর্থ উদ্ধারের জন্য প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।


উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ নভেম্বর) ২৩টি সমবায় সমিতির প্রায় ৩২ গ্রাহকের আমানতের ৭২০ কোটি ৫৩ লাখ টাকা উদ্ধারের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করে ভুক্তভোগী গ্রাহকরা। টানা তিনদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা সহকারী কমিশনারের (ভ‚মি) কার্যালয়সহ কৃষি, নির্বাচন, সমাজসেবা, এলজিইডি, সাবরেজিস্ট্রি, প্রকল্প বাস্তবায়ন, হিসাবরক্ষণ, পোস্ট অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল, পল্লী উন্নয়ন, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন, মৎস্য, আনসার-ভিডিপি, দরিদ্র বিমোচন, বন বিভাগ, খাদ্য নিয়ন্ত্রক, আইসিটি, সমবায়, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসসহ সরকারি দপ্তরগুলো ঘেরাও করে রাখে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এ দুইদিন কর্মসূচি স্থগিত রাখা হয়। দুইদিন বিরতির পর রোববার (১৬ নভেম্বর) আবারও সমিতির গ্রাহকেরা উপজেলা পরিষদ ঘেরাও করেন। এতে সরকারি দপ্তরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।



স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:  গ্রাহকদের মশাল মিছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close