বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
অবৈধ হ্যান্ডসেট ব্যবহারকারীদের জন্য সুখবর দিল বিটিআরসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ২:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর থেকে জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু করছে বিটিআরসি। ফলে এই দিন থেকে দেশের নেটওয়ার্কে কোনো অবৈধ বা আনঅফিশিয়াল স্মার্টফোন আর সচল থাকবে না।

তবে, ব্যবহারকারীদের জন্য সুখবর হলো—NEIR চালুর আগেই নেটওয়ার্কে বর্তমানে যুক্ত থাকা বৈধ ও অবৈধ সব ধরনের ফোনই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। ফলে বর্তমানে ব্যবহৃত কোনো ফোনই বন্ধ হওয়ার আশঙ্কা নেই।

রোববার (১৬ নভেম্বর) বিটিআরসি এক বার্তায় জানায়, ১৬ ডিসেম্বরের আগে যেসব ফোন নেটওয়ার্কে রয়েছে, সেগুলোর তথ্য নিয়ে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে, সিস্টেম চালুর পর থেকে অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না।

ভবিষ্যতে যেকোনো হ্যান্ডসেট কেনার আগে গ্রাহকদের সেটির বৈধতা যাচাই করতে হবে। ফোন বৈধ কিনা, তা সহজে চেক করার প্রক্রিয়া:

-মোবাইলে *#06# ডায়াল করে ১৫ সংখ্যার IMEI নম্বর বের করুন।
-এরপর মেসেজ অপশনে KYD<স্পেস>IMEI নম্বর লিখে মেসেজটি ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিন।
-ফিরতি বার্তায় ফোনটি বৈধ নাকি অবৈধ, তা জানানো হবে।

এছাড়া এনইআইআর সংক্রান্ত যেকোনো তথ্য জানতে গ্রাহকেরা নিম্নলিখিত মাধ্যমগুলোতে যোগাযোগ করতে পারবেন:

* হেল্পডেস্ক নম্বর ১০০
* যে-কোনো অপারেটর থেকে *16161# (সেবা চালু হবে ১৬ ডিসেম্বর থেকে)
* অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১
* সরাসরি কাস্টমার কেয়ার সেন্টার এবং বিটিআরসি'র অফিসিয়াল ওয়েবসাইট

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  অবৈধ হ্যান্ডসেট   বিটিআরসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close