প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:৫৭ পিএম

সংগৃহীত ছবি
ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী সঙ্গে এসে আদালতে হাজিরা দিয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তিনি হাজিরা দেন। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামিনে তিনি জামিনে রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামিদের হাজিরার জন্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আগামি ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন। এছাড়া হাজিরা দিতে এসে লতিফ সিদ্দিকী তার আইনজীবী রেজাউল করিম হিরণের মাধ্যমে হাজিরা মওকুফের আবেদন করেন। শুনানি শেষে আদালত আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ২৮ আগস্ট বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। গত ৬ নভেম্বর বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্বর্তী জামিন দেন।
স্বদেশ প্রতিদিন/এনআর