বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ঘুমানোর আগে যে দোয়া পড়লে ঈমানি মৃত্যু মিলবে
ধর্ম ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাতে ঘুমানোর আগে একটি দোয়া পাঠ করলে ঈমানের সঙ্গে মৃত্যু লাভ হয়, এমন নির্দেশনা দিয়েছেন নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। এ দোয়াটি সহিহ বুখারি ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে।

দোয়াটি হলো, আল্লাহুম্মা আসলামতু নাফসী ইলাইক... বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা।

অর্থ: হে আল্লাহ! আমি আমার প্রাণ আপনার কাছে সমর্পণ করেছি, আমার মুখ আপনার দিকে ফিরিয়েছি, সবকিছু আপনার ওপর ন্যস্ত করেছি। আপনার ছাড়া কেউ আশ্রয়দানকারী নয়। আপনি যে কিতাব নাজিল করেছেন এবং যে নবী পাঠিয়েছেন, উভয়ের ওপর আমি ঈমান এনেছি।

হাদিসে এসেছে, ঘুমানোর আগে অজু করে ডান কাতে শুয়ে এই দোয়া পড়ে যার মৃত্যু হবে, সে ইসলামের ওপর মৃত্যুবরণ করবে।

ঘুম না এলে যে দোয়া পড়া উচিত

রাতে শোয়ার পর ঘুম না এলে নবী করিম (সা.) এ দোয়াটি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার...

অর্থ: আল্লাহ ছাড়া উপাস্য নেই; তিনি একক, প্রবল প্রতাপশালী; আকাশ–পৃথিবীর প্রতিপালক; তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। (ইবনে হিব্বান) 

আরেকটি দোয়া রয়েছে, যা দুর্বল সূত্রে বর্ণিত হলেও অনিদ্রায় পাঠ করা যায়, আল্লাহুম্মা গারাতিন নুজুম...

অর্থ: হে আল্লাহ! নক্ষত্রগুলো নিভে গেছে, চোখগুলো শান্ত হয়েছে। আপনি চিরঞ্জীব-চিরস্থায়ী, যাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না। আমার রাতকে শান্তিময় করুন এবং চোখে ঘুম দান করুন।

জায়েদ ইবনে সাবেত (রা.) জানান, অনিদ্রার কথা বললে নবী (সা.) তাকে এ দোয়া শিক্ষা দিয়েছিলেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দোয়া   ঘুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close