বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্ত্রীর পর্দা নিয়ে পারিবারিক বিরোধ হলে করণীয়      ● হিজলায় প্রধান শিক্ষককে মারধর, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ      ● সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, আহত ২      ● রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দ্বীপ      ● ট্রেন লাইনচ্যুতর ঘটনায় সিরাজগঞ্জে চরম দুর্ভোগে যাত্রীরা      ● পাংশায় নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্য      ● দুই বছরে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য সরকারের      ● রাজবাড়ীতে হেডফোন কানে রেললাইনে হাঁটতে গিয়ে তরুণের মৃত্যু      ● মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকদের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল      ● ইরানকে ভ্যান্সের চিঠি, আরব দেশগুলোকে প্রস্তুতি নিতে বলল যুক্তরাষ্ট্র      ● যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ      ● ৩১ অক্টোবর সচিবালয়ে প্রকাশ হবে এইচএসসির ফল      
স্ত্রীর পর্দা নিয়ে পারিবারিক বিরোধ হলে করণীয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৪৬ পিএম

স্ত্রী পরিপূর্ণভাবে পর্দা পালন করতে চাইলে পরিবারের বাধা ও আর্থিক অসচ্ছলতার কারণে তা সম্ভব না হলে স্বামীর করণীয় কী? এ বিষয়ে ধর্মীয় পরামর্শ দিয়েছেন ঢাকার জামিয়া বাবুস সালামের মুফতি ও মুহাদ্দিস জাওয়াদ তাহের। তিনি বলেছেন, স্ত্রীর পর্দা পালনে সহযোগিতা করা স্বামীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে বিরোধে না জড়িয়ে ধৈর্য, বিনয় ও বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।

মুফতি জাওয়াদ তাহেরের পরামর্শ অনুযায়ী, দেবর-ভাসুরসহ গায়রে মাহরাম পুরুষদের সামনে শরিয়তসম্মত পর্দা বজায় রাখতে হবে। এ জন্য বাবা-মাকে পর্দার ধর্মীয় গুরুত্ব বোঝানো, ঘরের কাজের সময়সূচি ও দায়িত্ব ভাগে পরিবর্তন আনা এবং পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা নেওয়া যেতে পারে। বাবা-মা শরিয়তবিরোধী কোনো কাজে বাধ্য করলে তাতে আনুগত্য করা যাবে না; তবে তাদের সঙ্গে সদ্ব্যবহার ও সম্মান বজায় রাখতে হবে।

আর্থিক সীমাবদ্ধতার কারণে স্ত্রীকে নিজের কাছে এনে রাখা সম্ভব না হলে আপাতত সামর্থ্য অনুযায়ী বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন এই আলেম। বাইরে কাজের সময় ঢিলেঢালা বোরকা বা সাধারণ পোশাক, বড় ওড়না এবং মুখ ঢাকার জন্য নিকাব বা বড় মাস্ক ব্যবহারের কথা বলেছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে স্ত্রীর জন্য আরও উপযুক্ত পরিবেশ তৈরির চেষ্টা চালিয়ে যেতে হবে। এ প্রসঙ্গে তিনি সূরা আত-তালাকের সপ্তম আয়াতের অর্থ উল্লেখ করে বলেন, আল্লাহ কাউকে তাঁর সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  স্ত্রীর পর্দা   ইসলামি জীবন   মুফতি জাওয়াদ তাহের   পারিবারিক সম্পর্ক   ইসলামি পরামর্শ   ধর্মীয় বিধান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close