বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
পাংশায় ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম
পাংশায় ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

পাংশায় ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের শরিষা গ্রামের মো. কাবিলের বিরুদ্ধে ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. বাচ্চু বিশ্বাস।

আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় শরিষা ইউনিয়নের প্রেমটিয়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাবিল শরিষা মালপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে বাচ্চু বিশ্বাস বলেন, গত ১৪ নভেম্বর (শুক্রবার) বিকেল ৫টার দিকে শরিষা প্রাথমিক বিদ্যালয় মাঠে কাবিল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে খুন-জখমের হুমকিও দেন তিনি। নিজের নিরাপত্তার স্বার্থে পরদিন শনিবার সকালে পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাচ্চু। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত কাবিলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনের ঠিক আগেই শরিষা বাজার বয়েজ ক্লাব এলাকায় মোটরসাইকেলসহ কাবিলকে আটক করে স্থানীয় জনতা। উত্তমমাধ্যম দেওয়ার পর তাকে বেঁধে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন আহমেদ বলেন, “অভিযুক্তকে স্থানীয়রা আটক করেছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, সহকারী শিক্ষক আতাহার হোসেন, সহকারী শিক্ষক রফিক উদ্দিন, প্রেমটিয়া বয়েজ ক্লাবের সভাপতি কিরণ কুমার সেন, সহ-সভাপতি শ্যামল কুমার সিকদার, শরিষা বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এবং শরিষা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রশিদ প্রামাণিক প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাংশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close